ভারত থেকে ডিজেল কিনছে বাংলাদেশ

২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM

© সংগৃহীত

বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং ডিজেল কেনার বিষয়টি অনুমোদন করা হয়।

এ বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণ ডিজেল ভারত থেকে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশকে খরচ করতে হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭.৪ মিলিয়ন মেট্রিক টন, যার মধ্যে ৪.৬ মিলিয়ন টন ডিজেল। এর ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয় এবং বাকি তেল স্থানীয় শোধনাগার থেকে সরবরাহ করা হয়। বিপিসি নিয়মিতভাবে এনআরএল থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে আমদানি করছে বাংলাদেশ।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬