রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৩ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ৬টার দিকে পুঠিয়ায় বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে রেলওয়ের কর্মীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে সকাল ৬ টা ২০ মিনিটে দিনাজপুরের চিলাহাটির উদ্দেশে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এরপর জেলার পুঠিয়া উপজেলাধীন বেলপুকুরিয়ায় ৬ টা ৪৩ মিনিটে হঠাৎ ট্রেনের (জ-বগি) লাইনচ্যুত হয়।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬