গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলশিক্ষার্থী নিহত

১০ জানুয়ারি ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল © সংগৃহীত

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মোটরসাইকেলচালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪)ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা ও বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড অ্যাকাডেমির নবম শ্রেণির ছাত্র।

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, আজ সকালে মোটরসাইকেলে করে তিন বন্ধু খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই বন্ধুশিক্ষার্থী মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহতের পরিচয় এখেনো পাওয়া যায়নি। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বালেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই মারুফ শেখ ও বুলবুল ফকির মারা যায়। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬