পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতের সঙ্গে বইছে হিমশীতল বাতাস।

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতের সঙ্গে বইছে হিমশীতল বাতাস। © সংগৃহীত

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতের সঙ্গে বইছে হিমশীতল বাতাস। জেলার তেতুলিয়া উপজেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি  সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, 'মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে নেমেছে তাপমাত্রা। শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড দেখা যায়।'

পঞ্চগড়ে রাতভর হাড়কাঁপানো শীতের সঙ্গে বইছে হিমশীতল বাতাস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, তাপমাত্রা ওঠানামা করছে। ভোরে সূর্য দেখা গেলেও হাড়কাঁপানো শীতে কাঁপতে হচ্ছে। বাতাসে মনে হচ্ছে বরফ ঝরছে। কাজ করতে সমস্যা হচ্ছে। মানুষের পাশাপাশি তীব্র শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও। শীত থেকে রক্ষা করতে গরু-ছাগলকে পরানো হচ্ছে পুরোনো কাপড় কিংবা চটের ব্যাগ।

স্থানীয় এক নারী বলেন, 'রাতটা বরফ মনে হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় রাতে বিছানা যেন বরফ হয়ে ওঠে। ঘরে রাখা পানি বরফ হয়ে থাকে। পানি ধরলে হাত যেন অবশ হয়ে যায়। ঠান্ডা বাতাস কাবু করে তুলেছে আমাদের। সন্ধ্যার পর বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করি।' 

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬