অ্যালকোহল পানে রাজশাহীতে চারজনের মৃত্যু

১০ জানুয়ারি ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরের মোহনপুর উপজেলায় মারা গেছেন তিন জন। এছাড়াও রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেকজন।

জানা গেছে, মোহনপুরে অ্যালকোহল পানে অসুস্থ হয়ে পড়া আরও চার জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া চারজনের সঙ্গে তারা অ্যালকোহল পান করেছিলেন।

মোহনপুরে মারা যাওয়া তিনজন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম আতোয়ার হোসেন (৩৫)। নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামে তার বাড়ি।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, মোহনপুরের সাত জন গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় অ্যালকোহল পান করেন। এরপর বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন জনের মৃত্যু হয়। অন্য চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। অন্যদের সঙ্গে তারাও পান করেছিলেন। এ দুইজন বাড়িতেই মারা যান। পুলিশ খবর পাওয়ার আগেই তাদের লাশ স্বজনেরা দাফন করে ফেলেন। বৃহস্পতিবার মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।

ওসি জানান, এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬