গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় নয়: মাহফুজ

০৯ জানুয়ারি ২০২৫, ১১:১৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ফটো

কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘ময়মনসিংহের ঘটনায় পদক্ষেপ নিচ্ছি। ৫ আগস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে সেগুলোর তথ্য আমরা সংগ্রহ করছি।

গতকাল বুধবার রাতে ময়মনসিংহের একটি মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মাজারের বেশ কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। এসব ঘটনায় বিক্ষুব্ধদের মামলা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলার ঘটনা ঘটলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের চেয়েও কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে খুব বেশি দেরি হবে না। শুধু বিএনপি নয়, গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবার কথাই ঘোষণাপত্রে থাকবে বলেও জানান মাহফুজ আলম।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬