চট্টগ্রামে বেপরোয়া ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু       

০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
মো. নঈমুল ইসলাম

মো. নঈমুল ইসলাম © সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মো. নঈমুল ইসলাম (২৪) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আজিজ (৫৬) নামের একজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত মো. নঈমুল ইসলাম উপজেলার চিনকীর হাট এলাকার দারুল বক্স ভূঁইয়া বাড়ির তোফাজ্জেল হোসেনের ছোট ছেলে। তিনি নিজামপুর কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের বিএসআরএম এলাকায় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। রাস্তা চলাচলের সময় অন্য একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করে। অন্যজনকে চিকিৎসা দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফাহিমা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসছে। আজিজ নামের অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। অজ্ঞাত ট্রাক গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে সুনসান ববি ক্যাম্পাস—পরীক্ষা স্থ…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬