বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

০৯ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের শাহবাগ মোড় অবরোধ

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের শাহবাগ মোড় অবরোধ © সংগৃহীত

পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দেড়টার পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। 'যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন' বলে ঘোষণা দিয়েছেন তারা। 

এসময় তাদেরকে 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'বিডিআর না বিজিবি, বিডিআর বিডিআর' ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বিডিআর পরিবারের সাথে একাত্মতা পোষণ করে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬