চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
আদালত ভবন, চট্টগ্রাম

আদালত ভবন, চট্টগ্রাম © সংগৃহীত

চট্টগ্রাম আদালতের সরকারি কৌঁসুলি কক্ষের সামনের বারান্দা থেকে গায়েব হয়ে গিয়েছিল  ১ হাজার ৯১১ নথি। সেই  গায়েব হওয়া মামলার নথির ৯টি বস্তা ভাঙারির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পুলিশ কোতোয়ালি থানা এলাকার এক ভাঙারি দোকানের গোডাউন থেকে নথিগুলো উদ্ধার করে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি সিডি গায়েবের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৯ বস্তা সিডি উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। অভিযান চলছে এখনো।

গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় প্রায় দুই বছর ধরে রক্ষিত ১৯১১টি কেস ডকেট চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

জানা যায়, আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। 

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিস একজন চা বিক্রেতা। তিনি আদালত চত্বরে চা বিক্রি করেন। তবে তার নাম জানানো হয়নি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close