গাঁজা সেবনে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

০৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
ঘটনাস্থলে পুলিশ

ঘটনাস্থলে পুলিশ © সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার পুঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম আজিম উদ্দিন সরকার (৫৪)। আজিম উদ্দিন সরকার ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আজিম উদ্দিন বাড়ি ফেরার সময় কয়েকজন যুবককে তার বাড়ির অদূরে গাঁজা সেবন করতে দেখেন। এ সময় তাদের গাঁজা সেবনে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলি জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬