শেখ হাসিনাসহ ৩৪৪ সাবেক সংসদ সদস্যকে আসামি করে মামলার আবেদন

০৯ জানুয়ারি ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM

© টিডিসি সম্পাদিত

ছাত্র-জনতার আন্দোলনে এক পোশাক কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৪৪ এমপিকে আসামি করে আবেদন করা হয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের ৩৪৪ এমপিকে তারা। গত সোমবার (৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে এ আবেদন করেন ভুক্তভোগী পোশাককর্মী আলাদুল ইসলাম। 

আদালত এ ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন। গতকাল বুধবার (৮ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী মাসুদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা ছাড়াও মামলার আবেদনে উল্লেখযোগ্য আসামিরা হলেন– শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আসামিরা সবাই দ্বাদশ সংসদের এমপি ছিলেন। 

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী মো. আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হন। এদিন বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি।

আইনজীবী মাহবুব হাসান আরও বলেন, পোশাককর্মী আলাদুলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এর আগে কোনো মামলা হয়েছে কি না, সেটি তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬