নতুন বছরে যেসব কাজ না করার প্রতিজ্ঞা করল ছাত্রশিবির

০৯ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © সংগৃহীত

বছরের শুরুতেই নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি।

নতুন বছরে কারও সঙ্গে খারাপ আচরণ না করা এবং অন্যের ক্ষতি হয়, এমন কাজকর্মও না করার প্রতিজ্ঞা করেছে সংগঠনটি।

ফেসবুক পেজের ওই পোস্টে বলা হয়, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে, সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)।’

‘অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।’

-সুনানে তিরমিজি : ১৯৪১।

এতে আরও বলা হয়, ‘আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারও সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?

ট্যাগ: জাতীয়
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬