মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৫ জেলায়

০৯ জানুয়ারি ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
শীতে থেকে রক্ষা পেতে আগুন  পোহাচ্ছে

শীতে থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে © সংগৃহীত

গতকাল বুধবার রাতে তাপমাত্রা কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশের অন্তত পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। খবর আবহাওয়া অধিদপ্তরের। 

তবে রাজধানীতে গতকালের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেলেও গতকালের মত কুয়াশা নেই। সকাল থেকেই ঢাকায় উঠেছে মিষ্টি রোদ।

দেশের অনেক স্থানেই আজ কুয়াশা কম। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আজ রাতের তাপমাত্রা আরও কমে যাবে। এ কারণে আগামীকাল শুক্রবার শীতের তীব্রতা আরও বেড়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘আজ দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে চারটি জেলাই উত্তরবঙ্গের। এসব জেলার মধ্যে আছে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।’

কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেই স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

আজ নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬