সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

০৯ জানুয়ারি ২০২৫, ১২:৪০ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলা গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম বাংলাদেশি সুপারি নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে গুলি করে। পরে সেখানে থাকা সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে।’

সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ‘বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারব ঘটনা কী ঘটেছে।’

কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬