হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বৃদ্ধি জনগণ ভালোভাবে নেয়নি: রিজভী

০৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
 বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী © সংগৃহীত

'গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি' বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে।'

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতার অভিযোগ, 'আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার।'

মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, 'নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায়সারা মন্তব্য করেছেন। এ ছাড়াও, যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনার দোসরদের নামে থাকা সব স্থাপনা শহীদদের নামে নামকরণ করতে হবে।'

এদিকে গুম ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে পাসপোর্ট অধিদপ্তর। মঙ্গলবার ( ৭ জানুয়ারি) এমন তথ্য জানানো হয়। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপরই জানা গেল, হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬