আসছে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, যেসব অঞ্চলে থাকবে শীতের দাপট

০৮ জানুয়ারি ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
আগামী এক সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে

আগামী এক সপ্তাহ দেশজুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে © সংগৃহীত

জানুয়ারিতে প্রথম দফা শৈত্যপ্রবাহের পর কয়েক দিন তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ফের আসছে হাড় কাঁপানো শীত। সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা। এটি চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, 'শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।'

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, 'শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকবে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।'

বুধবার (৮ জানুয়ারি) সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকার তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬