প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার

পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার © সংগৃহীত

পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ ভোগান্তি কমিয়ে আনতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। ইতোমধ্যে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে, যা খুব শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে।

তিনি আশা করে বলেন, আগামী এক মাসের মধ্যেই সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। সেই সঙ্গে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগও নিয়েছে সরকার।

মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
close