জুলাই শহীদদের আত্মদানের কথা ভেবে আমাদের বদলাতে হবে: উপদেষ্টা ফাওজুল

০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জুলাই শহীদদের আত্মদানের কথা ভেবে আমাদের বদলাতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘এমনিতেই রাস্তায় ট্র্যাফিক জ্যাম লেগেই আছে। গতকাল দুপুরে সচিবালয়ের সামনের রাস্তায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ করতে দেখলাম। রাতে বিমানবন্দরে নেত্রীর সংবর্ধনা: যাত্রীদের দেখলাম, গাড়ি ছেড়ে দিয়ে ব্যাগ মাথায় ছুটছেন। অনেকে ফ্লাইট মিস করেছেন। সেই একই পুরোনো রাজনীতি!’

এসবের বিকল্প কিছু ভাবতে হবে জানিয়ে তিনি বলেন, ‘জনসাধারণের দুর্ভোগের কথা ভাবতে হবে। জুলাইয়ের শহীদদের আত্মদানের কথা ভেবে আমাদের বদলাতে হবে।’

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬