এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

০১ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
ঢাকা-ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে

ঢাকা-ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকচালক ও বাস চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া এলাকায় একটি মাছভর্তি ট্রাকের ডান পাশের পেছনের চাকা নষ্ট হয়ে যায়। পরে ট্রাক সাইড করে চালক ট্রাকের ডান দিকের পেছনের চাকা খুলে পরিবর্তন করছিলেন। ওই সময় খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই  ট্রাককে  পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের চালকের সহকারী (হেলপার) কাদের মিয়া (২৫) গুরুতর আহত হন। 

শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁচামারা গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে। নিহত বাসের চালকের সহকারী কাদের মিয়া ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মালিতার ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. রহমতউল্লাহ বলেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। 

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence