জানুয়ারিতে দফায় দফায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

০১ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
জানুয়ারিতে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৫টি শৈত্যপ্রবাহ

জানুয়ারিতে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৫টি শৈত্যপ্রবাহ © সংগৃহীত

নতুন বছরের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা। তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

আবুল কালাম মল্লিক বলেন, ‘জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। বুধবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়বে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।'

তিনি আরও বলেন, 'এ দফায় দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে। প্রাথমিকভাবে এটা শুক্রবার পর্যন্ত থাকতে পারে। আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণ বেড়ে যাবে । উত্তরা হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকবে। পুরো মাসজুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে।’

এদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, 'আজ বুধবার (১ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।' 

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬