বছরের প্রথম দিনেই ঘন কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা

০১ জানুয়ারি ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
ঘন কুয়াশা

ঘন কুয়াশা © সংগৃহীত

নতুন বছরের প্রথমদিনেই সারাদেশে ঘন কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ কারণে বিমান, নৌযান ও সড়কে যান চলাচল সাময়িক ব্যাহত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 'উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।'

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 'বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়তে পারে।' 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে,পরবর্তী ৪৮ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া থাকলেও  রাতের তাপমাত্রা  কিছুটা কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬