আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

০১ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গ‍্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছে রাজধানী ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে গ‍্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএসসি লিমিটেড।

আজ বুধবার (১ জানুয়ারি) এ কাজের জন্য ঢাকার কিছু এলাকায় ১১ ঘণ্টা গ‍্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তিতাস অধিভুক্ত ৫৯/এফ, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এতে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রবাদ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও বলা হয়েছে, একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬