থার্টি ফার্স্ট নাইটে জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর ও ধানমন্ডিতে আগুন

০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
জ্বলন্ত ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত

জ্বলন্ত ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত © টিডিসি সম্পাদিত

নতুন বছর উদ্‌যাপনের রাতে রাজধানীর ধানমন্ডি ও মিরপুরসহ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিভে আগুন যায়। ধানমন্ডি এলাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।

স্থানীয়দের দাবি, জ্বলন্ত ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক।

তিনি জানান, রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাত ১২টা ৫৩ মিনিটে খবর আসে ল্যাবএইড হাসপালের পাশে স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে ফানুস পড়ে আগুন লেগেছে। ধোঁয়ায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে যায়। স্থানীয়রা বলেছেন, জ্বলন্ত ফানুস পড়ে আগুন লাগে।

রাফি আল ফারুক বলেন, রাত ১২টা ৩৭ মিনিটে খবর আসে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ড হয়। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে।

আরও পড়ুন: দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না, আতঙ্কমুক্ত নতুন বছরে প্রবেশ করতে চাই: আহমাদুল্লাহ

এবারও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হয় নতুন বছর ২০২৫। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম।

অথচ নিষেধাজ্ঞা ছিল এসব আয়োজনে। কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও খ্রিষ্টীয় নতুন বছরকে উদযাপনে ছিল সবকিছুই।

ট্যাগ: আগুন
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close