গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র

অন্তর্বর্তীকালীন সরকারকে আল্টিমেটাম দিলেন হাসনাত আব্দুল্লাহ

৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM

© সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’র সমাবেশে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্ববায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমাদের আর কোনো শত্রু নাই, একমাত্র শত্রু আওয়ামী লীগ। এসময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেন, সিন্ডিকেট এক হাত থেকে অন্য হাতে গেছে, তাহলে ওনি কি করেন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২৪ এর চেতনাকে ধারণ করে বিশ্বে বাংলাদেশকে এক নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণহত্যার দ্রুত বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পাচারকৃত টাকা দেশে ফেরত আনতে হবে।

এর আগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে শহীদ মিনারে ঢল নামে শিক্ষার্থীসহ তরুণ সমাজের। তরুণ সমাজ ছাড়াও আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্যরা যোগ দেন। 

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬