কর্মকর্তা কর্মচারীদের কঠোর বার্তা সরকারের

৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
সচিবালয়

সচিবালয় © সংগৃহীত

২৬টি ক্যাডার কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের পদ ও পদোন্নতি–সংক্রান্ত দাবি নিয়ে কর্মসূচির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কঠোর বার্তা দেয়। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন। 

বিজ্ঞপ্তিতে বিধিমালার এ–সংক্রান্ত কিছু অংশ উল্লেখ করে বলা হয়, কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উত্থাপন করতে বা যেকোনো প্রকারে বাধা দিতে পারবেন না। অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতিসহ বিবিধ কর্মসূচি পালন করছেন। এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ছাড়া ইদানীং দেখা যাচ্ছে, সরকারের কোনো কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যসহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার পরিপন্থী।

এ রকম মোট চারটি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালার যেকোনো বিধান লঙ্ঘন অসদাচরণ হিসেবে গণ্য হবে। কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলাবহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬