সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই: নূর

৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই। তবে সংশোধন করা যেতে পারে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। 

এ সময় গণঅধিকার পরিষদের দুটি অংশ সব ভেদাভেদ ভুলে আবারও একীভূত হয়েছে বলে ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সভাপতি।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।

৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নুর বলেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই। বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়। 

এসময় ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।

ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬