ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখান করলেন সারজিস

২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনের মুখে সরকারের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) নিজ ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি। 

ওই পোস্টে তিনি লিখেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের ভাতা মাত্র ৩০ হাজার টাকা কখনোই যৌক্তিক হতে পারে না। এটা অন্তত ৪০ হাজার অথবা ৯ম গ্রেড সমমান হওয়া উচিত। 

তিনি আরও বলেন, ‘কোথায় কখন কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা যতদিন আমরা না বুঝবো ততদিন দেশের প্রত্যাশিত উন্নতি সম্ভব না। এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি।’

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার করা হয়। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬