কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ পর্যটক

২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
উদ্ধারকার্য চলছে

উদ্ধারকার্য চলছে © টিডিসি ফটো

রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ জন পর্যটক  নিখোঁজ হয়েছেন । মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের সীতাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিস।

নিখোঁজ দুজন হলেন- প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ হওয়া আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের খালাতো ভাই।

তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে যায়। এরপর কর্ণফুলী নদীর সীতার ঘাটে আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসল করতে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

মঙ্গলবার বিকাল পর্যন্ত নিখোঁজ দুইজনের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, ‘নিখোঁজ দুজনকে উদ্ধারে ডুবুরি দলের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি জানান, চট্টগ্রাম সদর ঘাট এলাকা থেকে বেড়াতে আসা ৯ জন পর্যটক কিশোর  কাপ্তাই সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে প্রিয়ন্ত ও শাওন নামে দুই কিশোর  নিখোঁজ হন ।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬