রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মরদেহ উদ্ধার

২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ আরো ১০-১৫ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ট্যাগ: আগুন
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬