চরমোনাই পীর

ভারত ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত

০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম © সংগৃহীত

বাংলাদেশ নিয়ে ভারত কোনো ষড়যন্ত্র করলে বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত আছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই।’

সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম সমাবেশে বলেন, ‘আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে, তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুন টুনা টুন টুন হয়ে গেছে। এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। গত ৫ আগস্টও আপনারা দেখেছেন। এ দেশ আমার ও আমাদের। এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, রক্ত দেব, জান দেব। দেশ রক্ষার জন্য রাজপথে নামব, এতে কোনো সন্দেহ নাই।’

বাংলাদেশের সব শ্রেণির মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, 'ইসলামিক দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বারবার আমাদের ব্যবহার করা হয়েছে, বারবার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি। আর কখনই আমরা পরগাছা হতে চাই না।'

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬