৩ ঘণ্টা পর পাবনার সুজানগরে হাজি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৫

০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
আগুনে পুড়ে গেছে হাজি মার্কেটের ১০টি দোকান

আগুনে পুড়ে গেছে হাজি মার্কেটের ১০টি দোকান © টিডিসি

তিন ঘণ্টার চেষ্টায় পাবনার সুজানগরে হাজি মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ওই মার্কেটের অন্তত ১০টি দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।

আগুন একে একে ওই মার্কেটের অন্তত ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: পাবনায় নিখোঁজের পরদিন বিলে ভেসে উঠল কৃষকের মরদেহ

এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম। 

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা জানান, খবর পাবার সাথে সাথে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

ট্যাগ: আগুন
মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬