ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM

© সংগৃহীত

চুয়াডাঙ্গায় ফয়সাল হোসেন বিদ্যুৎ (২৪) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার মাথাভাঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

ফয়সাল হোসেন বিদ্যুৎ চুয়াডাঙ্গা শহরতলি দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মহর আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীদের সূত্রে জানা যায়, সোমবার রাতে বিদ্যুৎ বজলুর চায়ের দোকানে বসেছিলেন। এসময় কয়েকজন যুবক সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। জখম গুরুতর হওয়ায় সদর হাসপতালের সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় হাসপাতালে এসে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। এবং উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাথাভাঙ্গা ব্রিজের অদূরে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে জেনেছি। আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাত ১১টার দিকে আহত ফয়সাল হোসেনকে নিয়ে তার পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশে যাত্রা করেন।

ট্যাগ: ছাত্রদল
মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬