ভারতে হাইকমিশনে হামলার ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের কড়া প্রতিবাদ

০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ © টিডিসি সম্পাদিত

ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালায়। তারই প্রতিবাদে হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া যেতে পারে।  

তিনি আরও মন্তব্য করেন, শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে বাংলাদেশ এই সহযোগিতায় ভূমিকা রাখতে পারে।

এর আগে, সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের লাল-সবুজ পতাকা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থি সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ এ হামলা চালায়।

উল্লেখ্য আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচু‌রের ঘটনায় এরইম‌ধ্যে দু:খ প্রকাশ করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬