ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে প্রাইভেটকার ও যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারে নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বালয়ারপুর এলাকার সাবেক মেম্বার নাজিম উদ্দিন ও প্রাইভেটকার চালক মজিবুর রহমান। আহত সাহাবউদ্দিন ও আব্দুল জলিল মিয়াকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুরে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকাগামী বাস ওভারটেক করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম, নাজিম উদ্দিন ও মজিবুর রহমান। এঘটনায় আহত হন আরও ২ জন। পরে আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, বিকেলে আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সি লাইন পরিবহনের চালক ও চালকের সহকারী গাড়ি রেখে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে সি লাইন পরিবহনের বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬