ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান © টিডিসি

ভোলা সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় ‘যুব রেডক্রিসেন্ট, ভোলা সরকারি কলেজ টিমের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক এ টি এম রেজাউল করিম।

এ সময় কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের চারপাশ, শহীদ মিনার চত্বর, কলেজ পুকুরের চারদিকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দীন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্ট ভোলা সরকারি কলেজ টিমের সম্পাদক মো. জামাল উদ্দীন, দলনেতা (ভারপ্রাপ্ত) মো. তাওহীদসহ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬