সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে © সংগৃহীত

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরার শিল্পনগরী বিসিক এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন ও আরেকজনের মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬