প্রেস ক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের বেধড়ক মারধর

১৯ অক্টোবর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
আওয়ামী লীগ-সমর্থিত নেতাকে বেধড়ক মারধর

আওয়ামী লীগ-সমর্থিত নেতাকে বেধড়ক মারধর © সংগৃহীত

আওয়ামী লীগ-সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করেছে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে এসেছিলেন মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির ৫০ থেকে ৬০ নেতাকর্মী এসে তাদের ধাওয়া করেন।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত চার থেকে পাঁচ জন বেধড়ক মারধর করেন। এমন ঘটনার একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন: চতুর্থ সংলাপেও নেই বড় যে দুই দল

ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়কারে ধর, পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬