নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার প্রধান উপদেষ্টার: আসিফ নজরুল

১৯ অক্টোবর ২০২৪, ০১:২২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল © ফাইল ছবি

নির্বাচনের সময় নিয়ে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।

নিজের ফেসবুক পেজে নির্বাচন নিয়ে আসিফ নজরুল বলেছেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি, নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে, নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর। 

তিনি বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি। যেমন:  সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।

আরো পড়ুন: 

এ শর্তভিত্তিক ধারনা ও অনুমানকে কিছু গনমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়।  নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা রাতে বলেছিলেন, নির্বাচন করা সম্ভব হতে পারে আগামী বছরের মধ্যে। তবে এতে অনেকগুলো ‘ফ্যাক্টর’ আছে।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence