এক দফা দাবি না মানলে শাহবাগ ছাড়বেন না আউটসোর্সিং কর্মীরা

১৯ অক্টোবর ২০২৪, ১২:৫৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
শাহবাগ অবরোধ করে এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদের বিক্ষোভ

শাহবাগ অবরোধ করে এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদের বিক্ষোভ © টিডিসি ফটো

সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বভুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদ। এতে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঐক্য পরিষদের সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. আব্দুর রাকিব সনেট বলেন, দেশের তথা জনগণের সেবা দেওয়ার জন্য সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে এটি একটি কালো আইন বা ডিজিটাল দাস প্রথা তথা আউটসোর্সিং নীতিমালা-২০১৮ এর ওপর প্রতিষ্ঠিত। এর দ্বারা নিয়োজিত সবার ও সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে।

আউটসোর্সিং আইনের মাধ্যমে ঠিকাদার কর্তৃক টেন্ডার ব্যবসার মাধ্যমে সরকারের অর্থ আত্মসাৎ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ঠিকাদাররা এভাবে জনবল সরবরাহের নামে প্রতিমাসে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাই তারা চান, সরকারি অর্থের অপচয় না করে আউটসোর্সিং নীতিমালা বাতিল করে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বকরন করে নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন: প্রজ্ঞাপনের দাবিতে ফের কর্মসূচি দিচ্ছেন ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা

আউটসোর্সিংয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বভুক্ত করলে সরকারের তেমন অতিরিক্ত অর্থ ব্যয় হবে না বলে দাবি আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. দেলোয়ার হোসেনের। তিনি বলেন, প্রতিমাসে যে পরিমাণ অর্থ আউটসোর্সিং ঠিকাদারদের দিতে হচ্ছে, তা বন্ধ হলে সরকারের যথেষ্ট পরিমাণ অর্থ সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, এর আসল ও লভ্যাংশ থেকে রাজস্বকরণকৃতদের জন্য অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব। তাই তারা চান, সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের (৯ম-২০তম গ্রেড) রাজস্বকরণ করা হোক। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence