পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

১৯ অক্টোবর ২০২৪, ১২:২৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
নিরঞ্জন হাঁসদা ওরফে ভাদরা

নিরঞ্জন হাঁসদা ওরফে ভাদরা © সংগৃহীত

পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরামপুরে নিরঞ্জন হাঁসদা ওরফে ভাদরা (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুটির বাবা অভিযুক্ত যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার গঙ্গাদাসপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অভিযুক্ত নিরঞ্জন হাঁসদা ওরফে ভাদরা উপজেলার গঙ্গাদাসপুর এলাকার রমেশ হাসদার ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গংগাদাসপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ৫ বছর বয়সী এক শিশু গতকাল বিকেলে বাড়ির পাশে খেলছিল। এ সময় নিরঞ্জন হাঁসদা (ভাদরা) শিশুটিকে কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই শিশুর চিৎকারে লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক নিহারঞ্জন সরকার জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়ের পর অভিযান চালিয়ে মামলার আসামি নিরঞ্জন হাঁসদা ভদরাকে গ্রেপ্তার করা হয়েছে।

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬