গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসের চালকের মৃত্যু

১৮ অক্টোবর ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা মহল্লার বাসিন্দা বলে জানা যায়। তিনি ভাড়ায় গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে ফারুক নিজেই গাড়ি চালিয়ে গ্যাস নিতে আসেন। পরে তার মাইক্রোবাসে পেছনে থাকা সিলিন্ডারে গ্যাসের লাইনের সংযোগ দেওয়া হয়। তখন ফারুক সিলিন্ডারের সামনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে ফারুক আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার এসআই নাছির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬