চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে যা বললেন রিজওয়ানা

১৮ অক্টোবর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৈঠকে দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

বৈঠকে দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে একটা কমিটি করে দেয়া হয়েছিল। তাদের রিপোর্ট নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আমরা পর্যালোচনা করেছি। আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত পরে জানাব।

বৃহস্পতিবার ((১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

রিজওয়ানা হাসান জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়াও অনুমোদন দেয়া হয়েছে। এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, মাইগ্রেন্ট ওয়ার্কার পাঠানো এবং আনার বিষয়ে অনেক অনিয়ম দুর্নীতি হয়। ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটদের একটা ক্ষমতা দেয়া হয়েছিল। পরবর্তীতে তা রহিত করা হয়। আজকের বৈঠকে সেই ক্ষমতা ফেরত আনা হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য বিকৃতি করা হচ্ছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে তা বুস্ট করা হচ্ছে। এ সরকার সম্পূর্ণ অবাধ মত প্রকাশে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, যারা মিথ্যা তথ্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আনছেন এবং প্রচার করছেন, তা না করলে ভালো হয়।

আরও পড়ুন: পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি প্রতিপালন করেনি ভারত: রিজওয়ানা হাসান

এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘ফেসবুকে একটি পত্রিকার রেফরেন্স টেনে বলা হয়েছে, আমি যেন পর্দা করি একজন খেলোয়াড় আমাকে সেই উপদেশ দিয়েছেন এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো হয়েছে। অথচ সত্য হচ্ছে, এই খেলোয়াড় এ ধরনের কোন কথাই বলেনি। 

তিনি বলেন, গঠনমূলক সমালোচনা যখন আমাদের এগিয়ে নেয়, ঠিক তেমনি মিথ্যা প্রচারণা আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬