মোহাম্মদপুরে মার্কেট কমিটি নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ দুই ভাই 

১৮ অক্টোবর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোহাম্মদপুর থানা

মোহাম্মদপুর থানা © সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে একটি মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ দুই ভাই হলেন আবুল হোসেন ও মাহবুব হোসেন। তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আবুল হোসেন মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তার সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব হয়। এর জের ধরে তার কার্যালয়ে শুরুতে বাগ্‌বিতণ্ডা হয় এবং পরে গুলির ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, ‘আবুল হোসেন ও তার ভাইকে গুলি করে অপরাধীরা পালিয়ে গেছে। তাদের পরিচয় নিশ্চিতে আহত ব্যক্তিদের সহায়তা নেওয়া হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

ট্যাগ: ঢাকা
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬