তরকারি ও ডিমের দাম বাড়ার কারণ বললেন আসিফ নজরুল

১৮ অক্টোবর ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

দ্রবমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বাজারে তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে। তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে। অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়তো সম্ভব হবে। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের জন্য কিছু দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আভাস দেওয়ার পর এই প্রথম কোনো উপদেষ্টা বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন।

আরও পড়ুন: শেখ হাসিনা কোথায়, অবস্থান স্পষ্ট করল ভারত

অনুষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি৷ মানুষ এই নামগুলোই শুনতে পারে না।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে, এমন কথা আগে বলেননি বলে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার বিচারের বিষয়ে বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।

বিয়ের পিঁড়িতে বসে হাদি হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় ট্রান্সপোর্ট এজেন্সি ও ফার্মেসি থেকে অবৈধ স্পিরি…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
এনইউবিতে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে আটক ৬
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
অপরাধী ও চাঁদাবাজকে ছাড় নয়: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬