মধ্যরাতে ৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান

১৮ অক্টোবর ২০২৪, ১০:১০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অভিযান

অভিযান © সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এই অভিযান চালায়।

অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয়। এ ছাড়াও জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ’ টাকা। মাদকসেবন, সরকারি কাজে বাধা এবং সিগনাল অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ ও বাইকারদের আটক করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬