গুম কমিশনে অভিযোগ করার সময় বাড়ল

১৭ অক্টোবর ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি লোগো

সরকারি লোগো © সংগৃহীত

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ করার সময়সীমা আজ ১৭ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোর করে গুমের ঘটনায় ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করতে পারবেন।

ডাকযোগে অথবা ই-মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা: গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: [email protected]

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬