গুম কমিশনে অভিযোগ করার সময় বাড়ল

১৭ অক্টোবর ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি লোগো

সরকারি লোগো © সংগৃহীত

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ করার সময়সীমা আজ ১৭ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোর করে গুমের ঘটনায় ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করতে পারবেন।

ডাকযোগে অথবা ই-মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা: গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: edcommission.bd@gmail.com

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬