জয় বাংলা স্লোগান দেওয়ায় আইনজীবীকে মারধর

১৭ অক্টোবর ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এক আইনজীবীকে মারধর করছেন বিএনপিপন্থি আইনজীবীরা

এক আইনজীবীকে মারধর করছেন বিএনপিপন্থি আইনজীবীরা © সংগৃহীত

জয় বাংলা স্লোগান দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধর করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান জয় বাংলা স্লোগান শুরু করেন।

এ সময় বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী তাকে মারধর শুরু করেন। তারা তাকে কিল-ঘুষি লাথি মেরে নিচে ফেলে দেন।

তবে এ বিষয়ে হামলার শিকার ভুক্তভোগী আইনজীবী কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আওয়ামী লীগপন্থি আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, উনার ওপর আক্রমণের কথা শুনেছি। মূলত আমরা অন্য আইনজীবীরা মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় তার ওপর আক্রমণ করেছে কয়েকজন। কে করেছে, কারা করেছে, আমি জানি না।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬