ঈদে ও দুর্গাপূজায় ছুটি বাড়বে কিনা, জানা যাবে আজ

১৭ অক্টোবর ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সচিবালয়

সচিবালয় © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন ও শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদিত হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অনুমোদন হলে আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা ছাড়াও প্রত্যাগত অভিবাসী নীতিমালা এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও অনুমোদন হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

আরো পড়ুন: জিপিএ-৫ পেলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন না প্রায় লক্ষাধিক শিক্ষার্থী

প্রস্তাবে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার ছুটি দুই দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে তা আর আলোর মুখ দেখেনি। 

এখন ঈদে তিন দিন এবং পূজায় এক দিন সাধারণ ছুটি থাকে। তবে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছিল সরকার।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬