ইসলামী ব্যাংকে ৪৫ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু

১৬ অক্টোবর ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী ব্যাংকে ক্যাম্পেইন শুরু

ইসলামী ব্যাংকে ক্যাম্পেইন শুরু © টিডিসি ফটো

বিনিয়োগের মান উন্নততর করার লক্ষ্যে এক্সট্রা এফোটর্স ফর বেটার অ্যাসেট বেটার টুমোরো শীর্ষক ৪৫ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার (১৫ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. ইদ্রিস। সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকার ৪ জোন প্রধান ও ৬ কর্পোরেট শাখার প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে ছিল টেপ
  • ২৭ জুন ২০২৬
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বাংলাদেশের সাবেক এমপি ডা…
  • ২৭ জুন ২০২৬
রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা করবে চীন: মির্জা ফখরুল
  • ২৭ জুন ২০২৬
নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বেলজিয়াম
  • ২৭ জুন ২০২৬
গ্রুপে তৃতীয় স্থানে থেকে নকআউটের তিন টিকিটের লড়াইয়ে ইরানসহ …
  • ২৭ জুন ২০২৬
বিরোধীদলীয় নেতার বক্তব্য শুনে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো…
  • ২৭ জুন ২০২৬